Thursday , 6 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গণপূর্তর অনিয়ম, দুর্নীতি, টেন্ডার লুটপাটের মাস্টারমাইন্ড নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব

প্রতিবেদক
admin
August 6, 2026 3:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব এখনো বহাল তবিয়তে। ক্ষমতার ছায়ায় বড় হওয়া এই সাবেক ছাত্রলীগ নেতা আজ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। টেন্ডারবাণিজ্য ছিল তার রাজত্ব, আর দুর্নীতি ছিল তার পরিচয়পত্র। ক্ষমতা বদলেছে, কিন্তু হাবীবের দাপট কমেনি—উল্টো আরও ভয়ংকর হয়ে উঠেছেন তিনি।

২০২৪ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগে যোগ দেওয়ার পর থেকেই তার লুটপাটের সাম্রাজ্য বিস্তার লাভ করে। বর্তমানে তিনি ডিভিশন ১ নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে লুটপাট চালিয়ে যাচ্ছেন.. যে বিভাগে যোগ দেন, সেই বিভাগের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ টেন্ডার চলে যায় তার ‘নিজস্ব দলের’ ঠিকাদারদের হাতে। টেন্ডার কার্যক্রমে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় এটা কোন বিষয় না। তার সাথে কমিশন বাণিজ্যে দফারফা হলেই সে টেন্ডার টা পেয়ে যায়। অভিযোগ রয়েছে তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে তিনি সামনের সারির কোম্পানিগুলোকে নন রেসপন্সিভ, এছাড়া বিভিন্ন অজুহাত তৈরি করে বাদ দিয়ে দেন।

অভিযোগ রয়েছে সরকারি অফিসে তিনি নিয়মিত অফিস করেন না। তার নিজস্ব একটি অফিস রয়েছে।সেখানে বসেই তিনি সকল আর্থিক লেনদেনসম্পন্ন করেন। এছাড়া সন্ধার পরে ঢাকার নামিদামি ৫স্টার হোটেল গুলাতে নিয়মিত নিত্য নতুন নারী সঙ্গী নিয়ে দেখা যায় তাকে। গণপূর্ত অধিদপ্তরের অধিকাংশ কর্মকর্তার মতামত নারী এবং দুর্নীতির ক্ষেত্রে তিনি তার বস তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমকে টপকে যাবেন অতি শীঘ্রই।

নিয়ম-আইন তার কাছে শুধু কাগজে। প্রভাব-প্রতিপত্তি আর কমিশন বাণিজ্যই ছিল তার প্রকৃত খেলা। নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্তের একজন কর্মকর্তা জানান— পল্টিবাজ “আহসান হাবীব হলো আওয়ামী আমলের বরপুত্র। তিনি যেখানে থাকেন, সেখানে ঘুষ আর টেন্ডার কমিশন ছাড়া একটা ইটও নড়ে না।” তার নামে-বেনামে সম্পদের পরিমাণ এত বেশি যে তা গণনা করা সম্ভব নয়। নেপাল, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে টাকা পাচারের অভিযোগও বহু আগেই উঠেছে। কিন্তু ক্ষমতার পাহারায় সে সব অভিযোগ সবশেষে ধুলোয় মিশে গেছে।

গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় অর্থ জোগান দেওয়া এবং পরিকল্পনায় থাকার অভিযোগও উঠেছে আহসান হাবীবের বিরুদ্ধে। রাজধানীর পল্টন থানার কুখ্যাত মামলা নং–৮৭৪-এর ৭০ নম্বর আসামি তিনি। কিন্তু বিচার প্রক্রিয়া? এক কথায়—হাস্যকর। গত ৩১ অক্টোবর কে এম শাহরিয়ার শুভ হত্যার অভিযোগে আদালতে মামলা করলে মামলাটি রূপ নেয় হত্যা মামলায়। পল্টন থানা থেকে পাঠানো রিপোর্টে জানানোর পর দেখা যায়—একই ঘটনায় আরও আগে আরেকটি হত্যা মামলা রয়েছে।

বিচার-আইন-কানুন—এসব হাবীবের কাছে তুচ্ছ। মামলা থেকে নাম কাটাতে বাদীর ওপর চাপ, টাকার প্রলোভন, বার্তা—সবই চলছে। আর এই চেষ্টায় সহযোগী হিসেবে দেখা যাচ্ছে গণপূর্ত অধিদপ্তরের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা।গণপূর্তের এক কর্মকর্তা ক্ষোভ নিয়ে বলেন— “এই লোকটা ক্ষমতার কাছে ছিল বলেই এর কিছুই হবে না। যত টাকাই লাগুক, সে হত্যাকাণ্ড থেকেও বাঁচবে—এটাই সবাই জানে।” শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তার সরকারের মন্ত্রী–এমপিরা গা ঢাকা দিয়েছেন, কিন্তু আহসান হাবীব?

তিনি এখনও অফিসে বসে ক্ষমতার চাবুক চালাচ্ছেন। যেন কিছুই হয়নি। যাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা ন্যায়বিচারের লড়ে রাস্তায় নেমেছিল, সেই গুটিকয়েক দুর্নীতিবাজ আমলাদের অন্যতম হচ্ছেন এ আহসান হাবীব। রাষ্ট্র ধসে পড়লেও তার অবৈধ সাম্রাজ্য অটুট। ক্ষমতার দানবদের পতন হয়—এটাই ইতিহাস। কিন্তু আহসান হাবীবের মতো দুর্নীতিবাজদের বিচারহীনতার সংস্কৃতি আমাদের সামনে একটাই প্রশ্ন রেখে যায়। দেশ বদলায়, সরকার বদলায়—কিন্তু ক্ষমতার বুকে ঘুণ ধরানো এই আহসান হাবীবরা কি কখনো বদলায়? অধিকাংশ ঠিকাদাররা তার এই ঘৃণিত কাজকর্মের প্রতিবাদ জানিয়েছেন। এবং অচিরেই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গৃহীত না হলে তারা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জেনে নিন করমচার কিছু স্বাস্থ্য উপকারিতা

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করলো সরকার।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

আবারও পুশ-ইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি

লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ

বিশ্বকাপে জয়ের হাফ-সেঞ্চুরি আর্জেন্টিনার

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী

চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে: তথ্যমন্ত্রী

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে