Sunday , 8 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হদিস মিলছে না আমদানিকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেলের

প্রতিবেদক
admin
November 8, 2026 11:32 am
Link Copied!

জাহাজ থেকে খালাসকালে আমদানিকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেলের হদিস মিলছে না। আমদানির পরিমাণ অনুযায়ী জ্বালানি তেল দেশে পৌঁছানোর কথা থাকলেও খালাসের সময় পুরো চালান মিলছে না। বিল অব লেডিংয়ের (বিএল) পরিমাণের তুলনায় চট্টগ্রাম বন্দরে ৫৬টি জাহাজ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বিপুল জ্বালানি তেল কম পেয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে আসা ওসব জাহাজ থেকে জ্বালানিপণ্য খালাসের সময় মোট ২ হাজার ৪৪৯ টন কম পাওয়া যায়। আর ওই ঘাটতির বড় অংশই হাই স্পিড ডিজেল (এইচএসডি)। ওই পণ্যটি ২ হাজার ২৬ দশমিক ৪৫৮ টন বা প্রায় ২৪ লাখ ৩ হাজার ৩৭৯ লিটারের হদিস মেলেনি। আর প্রতি টন ডিজেলের সমপরিমাণ ১ হাজার ১৮৬ লিটার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দীর্ঘদিন ধরে বিপিসি জ্বালানি খালাসের ক্ষেত্রে মেইন পয়েন্ট ইনস্টলেশন (এমআই) অটোমেশনের পরিকল্পনা করলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ফলে পরিমাপ ও হিসাব সংরক্ষণে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু না থাকায় জ্বালানি খালাসের প্রতিটি পর্যায়ে ঘাটতির প্রকৃত কারণ শনাক্ত করা কঠিন হচ্ছে। আর আমদানির পরিমাণ থেকে খালাস, মজুত ও সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে নির্ভুল হিসাব নিশ্চিত করা না হলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকবেই। যদিও আন্তর্জাতিক বাণিজ্যে জ্বালানি তেল আমদানি-রফতানির ক্ষেত্রে বিএল পরিমাণ এবং প্রকৃত খালাসের পরিমাণে কিছু পার্থক্য হতেই পারে। কারণ জাহাজের ট্যাংকে জ্বালানির পরিমাপ, তাপমাত্রা ও ঘনত্বের পরিবর্তন, পরিমাপ পদ্ধতির ভিন্নতা এবং জাহাজ ও তীরে ব্যবহৃত পরিমাপযন্ত্রের পার্থক্যের কারণে ওই ধরনের ঘাটতি তৈরি হতে পারে। কিন্তু দেশে বিগত অর্থবছরে ৫৬টি জাহাজের মধ্যে কয়েকটিতে রেকর্ড পরিমাণ ঘাটতি পুরো খালাস প্রক্রিয়ার পরিমাপ ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিপিসির বিভিন্ন ধরনের জ্বালানির লিটার রূপান্ত হিসাবে প্রায় ২৯ লাখ ৬৫ হাজার লিটারে দাঁড়ায় ঘাটতির পরিমাণ। বর্তমান বাজারদরে যার আর্থিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। সূত্র জানায়, গত অর্থবছরে চট্টগ্রাম বন্দরে আসা ৫৬টি জাহাজের বিএল অনুযায়ী জ্বালানির পরিমাণ ছিল ১৭ লাখ ৫১ হাজার ৯২৮ দশমিক ৮৪২ টন। বিপরীতে খালাস হয় ১৭ লাখ ৪৯ হাজার ৪৭৯ দশমিক ৩৫৭ টন জ্বালানি। আমদানির নথিতে উল্লিখিত পরিমাণের তুলনায় ২ হাজার ৪৪৯ দশমিক ৪৮৫ টন কম পণ্য মিলেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড (এমপিএল) ওসব জাহাজের খালাস কার্যক্রম পরিচালনা করেছে। আর ওই ঘাটতির বড় অংশই হাই স্পিড ডিজেল (এইচএসডি)। পণ্যটির প্রায় ২৪ লাখ ৩ হাজার ৩৭৯ লিটার কম পাওয়া গেছে। প্রতি টন ডিজেলের সমপরিমাণ ১ হাজার ১৮৬ লিটার। আর পেট্রল ও অকটেনে ঘাটতি পাওয়া গেছে ২৮১ দশমিক ৭৮৯ টন বা প্রায় ৩ লাখ ৮৫ হাজার ৪৮৭ লিটার। ওই দুই ধরনের জ্বালানির ক্ষেত্রেই ১ হাজার ৩৬৮ লিটারে এক টন হিসাব করা হয়। তাছাড়া জেট এ-১ জ্বালানিতে ১৪১ দশমিক ২৩৮ টন বা প্রায় ১ লাখ ৭৫ হাজার ৭০০ লিটার (১ হাজার ২৪৪ লিটারে এক টন) ঘাটতি পাওয়া যায়। তার মধ্যে চারটি জাহাজে বেশি ঘাটতি ধরা পড়েছে। ওসব জাহাজে বিএল পরিমাণের তুলনায় আমদানির প্রায় ৭ শতাংশ জ্বালানি কম মিলেছে। সূত্র আরও জানায়, দেশে জ্বালানি পণ্য আমদানির পর খালাস, মজুত, পরিবহণ ও বিতরণের প্রতিটি পর্যায়েই জ্বালানির পরিমাণ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। ডিপোতে সরবরাহ ও সেখান থেকে বিতরণের সময় চুরি এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগও দীর্ঘদিনের। ফলে শেষ পর্যন্ত আমদানি করা জ্বালানির পুরোটা বাজারজাত করা সম্ভব হয় না। জাহাজ থেকে খালাস এবং পরবর্তী সময়ে ডিপোতে সরবরাহের সময় ঘাটতি বিপিসির প্রকৃত মুনাফা কমিয়ে দিচ্ছে। এদিকে জ্বালানি পণ্যের ঘাটতি প্রসঙ্গে খালাসের দায়িত্বে থাকা মেঘনা পেট্রোলিয়ামের উপমহাব্যবস্থাপক (অপারেশন) মুজিবুর রহমান চৌধুরী খালাসের সময় কিছু জাহাজে বিএল পরিমাণের তুলনায় কম জ্বালানি পাওয়ার কথা স্বীকার করে জানান, ঘাটতির পরিমাণ বিপিসির নির্ধারিত সহনীয় সীমা দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে। ফলে এ ঘাটতির কারণে জ্বালানি খালাসে কোনো অনিয়ম হয়নি। অন্যদিকে এ বিষয়ে বিপিসির পরিচালক (অপারেশন) একে মোহাম্মদ সামছুল আহসান জানান, এক বছরের জ্বালানি আমদানিতে খালাসকালীন ঘাটতির বিষয়টি নিয়ে বিপিসি এখন অনেক বেশি সজাগ। দীর্ঘদিন ধরে পরিকল্পনা থাকলেও বর্তমানে এমআই খালাস প্রক্রিয়ায় অটোমেশন চালুর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরবরাহ চেইনের কিছু ক্ষেত্রে অটোমেশন বাস্তবায়নের ভালো ফলও পাওয়া গেছে। পুরো কার্যক্রম স্বয়ংক্রিয় করা সম্ভব হলে এ ধরনের ঘাটতি কিংবা অনিয়ম দূর করা যাবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে- কৃষি মন্ত্রী

বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর: বিমান

আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

এবার নিজের সিনেমার টিমের বিরুদ্ধে তুললেন বাঁধন

নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা : প্রতিমন্ত্রী

জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, নতুন দর কার্যকর