Sunday , 8 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

শ্যামাপূজা আজ

প্রতিবেদক
admin
November 8, 2026 2:38 pm
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে। হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। পঞ্জিকা মতে, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। তিথি শেষ হবে আগামী সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৫৮ মিনিটে। সাধারণত মধ্যরাতে মন্ত্রোচ্চারণ ও বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কালীপূজা সম্পন্ন হয়। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে বিভিন্ন অঞ্চলের শ্মশানে মহাধুমধামের মধ্য দিয়ে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে আজ শ্যামাপূজা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না – মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল

দিন-দুপুরে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের তার চুরি।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা গেলেন আরও ২ জন

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি