Monday , 9 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দেশে ফেরার প্রস্তুতি, নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

প্রতিবেদক
admin
November 9, 2026 11:29 am
Link Copied!

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। তাঁর আইনজীবীরা সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ আবেদনসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শেখ হাসিনা এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলেও রয়টার্সকে জানিয়েছিলেন তিনি। তাঁর সহযোগীরা সোমবার বলেছেন, দেশে ফেরার তারিখ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে। নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে দেশে ফেরার প্রস্তুতির ক্ষেত্রে এখন পর্যন্ত তাঁর সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখছে রয়টার্স। নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। চিঠিতে আইনজীবীরা লিখেছেন, আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তাঁদের মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেছেন তাঁরা। শেখ হাসিনার আবেদন নিয়ে মন্তব্য জানতে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছেও বক্তব্য চাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তাঁর বিরুদ্ধে ওই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারত থেকে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একসময় দেশের বৃহত্তম রাজনৈতিক দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। আবার অনেকে শেখ হাসিনার মতো ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তাঁর প্রতি এখনও জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তাঁর দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে মনে করছে রয়টার্স। দুই বছরের বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতার পর বর্তমান সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এমন সময়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি করতে পারে। তবে শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে অবনতি ঘটে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন রেলমন্ত্রী

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ সময়সূচি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে

সরকারি ক্রয় কার্যক্রম : উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী