Wednesday , 17 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

অস্ট্রিয়ার কাছে জর্ডানের হার

প্রতিবেদক
admin
June 17, 2026 12:50 pm
Link Copied!

ম্যাচে জর্ডান ভালোই লড়াই চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি। শেষদিকে দুই গোল হজম করে অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩-১ গোলে। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি পরাজিত হলেও মাঠের ফুটবলে অনেক দৃঢ়তা দেখিয়েছে।অস্ট্রিয়া ম্যাচে প্রথমবা এগিয়ে ২০ মিনিটে রোমানো স্মিডের গোলে। সেই গোল জর্ডানের হয়ে ৫০ মিনিটে শোধ করেন আলী ওলওয়ান। ৭৬ মিনিটে জর্ডান নিজেরাই নিজেদের পিছিয়ে দেয় আত্মঘাতী গোলে। ইয়াজান আল-আরব কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন। যোগ করা সময়ের শেষদিকে অস্ট্রিয়া পেনাল্টি পায় সেলিম ওবাইদের হ্যান্ডবলে। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মার্কো আরনাউতোভিচ।অস্ট্রিয়ার পরের ম্যাচ আগামী ২২ জুন আর্জেন্টিনার বিপক্ষে। পরদিন ২৩ তারিখ আলজেরিয়ার বিপক্ষে খেলবে জর্ডান।

সর্বশেষ - জাতীয়