Thursday , 5 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্বের কারণ তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন

প্রতিবেদক
admin
November 5, 2026 12:20 pm
Link Copied!

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। গত ৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের কার্যপরিধির মধ্যে রয়েছে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়-দায়িত্ব চিহ্নিত করা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান এবং এ-সংশ্লিষ্ট অন্য কোনো সুপারিশ থাকলে তা সরকারের কাছে তুলে ধরা। তদন্তের প্রয়োজনে কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও দেওয়া হয়েছে। কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। একইসাথে কমিশনের ব্যয় নির্বাহ এবং তদন্তকাজে সহায়তার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ বা এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্রম সহযোগিতা ও কর্মসংস্থান নিয়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পপির বক্তব্যের সমালোচনা করলেন জয়

এইচএসসিতে ছাত্রদের চেয়ে ৬৬,৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ

ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

কিংবদন্তি রোনাল্ডোকে পিছনে রেখে মেসির ঘাড়ে এমবাপ্পের হাত!

মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে ৭৫ লাখ টাকা ছাড় মন্ত্রণালয়ের

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪০৬১ মামলা