Wednesday , 19 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

শ্রম সহযোগিতা ও কর্মসংস্থান নিয়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিবেদক
admin
August 19, 2026 3:45 pm
Link Copied!

শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরকালে দেশটির রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

ফের জুটি বাঁধছেন টিমোথি শ্যালামে-সেলেনা গোমেজ

গাজায় যা ঘটছে তা ‘ভয়াবহ, অন্যায় ও অযৌক্তিক’: পপ তারকা এড শিরান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়

৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হচ্ছেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম