Friday , 23 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

প্রতিবেদক
admin
October 23, 2026 10:41 pm
Link Copied!

ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেয়। বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে আবারও সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখার নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। বিশেষ ছাড়ের নির্ধারিত সময় শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই নিয়মে ফিরছেন ব্যবসায়ীরা। চলতি বছরের শুরুতে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুতের ব্যবহার কমাতে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় কমিয়ে আনা হয়। এপ্রিলের শুরুতে সন্ধ্যা ৬টার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়। সেই সময়সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নিয়ম চালু ছিল। দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে আবারও আগের সময়সূচি অনুসরণ করতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

শিল্পী সমিতির নির্বাচনে কারা জিতলেন

জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া

চট্টগ্রামের বৃক্ষমেলায় দামি ‘বনসাই’ ইনডোর প্ল্যান্টের ‘বড় বাজার’