Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আজ বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হবে গার্ড অব অনার

প্রতিবেদক
admin
August 23, 2026 12:27 am
Link Copied!

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। গতকাল শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সকাল ১০টা ৫০ মিনিটে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেবে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক রাষ্ট্রপতি ভবনে বসবাসের প্রক্রিয়া শুরু হবে। এতদিন তিনি মিন্টো রোডের সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর শনিবার ছিল মির্জা ফখরুলের প্রথম সরকারি কর্মসূচি। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তাঁর সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে শনিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে মির্জা ফখরুল হেয়ার রোডের সরকারি বাসভবনে অবস্থান করেন। বাসভবন ঘিরে পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের তৎপরতা দেখা যায়। আজ রোববার বঙ্গভবনে ওঠার পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে সেখান থেকেই তাঁর রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

আইপিইউ প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ সংসদীয় কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেছেন: চিফ হুইপ

নাগরিক সমস্যা সমাধানে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সাথে বৈঠক হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়লো

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬০ গ্রেপ্তার, মামলা ৪৬

কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল