Thursday , 11 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

প্রতিবেদক
admin
June 11, 2026 4:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জর্ডানের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ভোরে জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স জারকা গভর্নরেটের আজরাক এলাকার দিকে ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করেছে। আজরাক এলাকাটি রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ফলে কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। তবে এতে কেউ হতাহত বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

আকস্মিকভাবে তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আপস করবে না : খসরু

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর

বিএনপি সরকারের সংস্কার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

রেলপথে শৃঙ্খলা ফেরাতে এবং অপরাধ রোধে নভেম্বর ২০২৬ মাসে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

সার সরবরাহ নির্বিঘ্নে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে : সংসদে টুকু