Saturday , 29 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

প্রতিবেদক
admin
August 29, 2026 2:06 pm
Link Copied!

কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে সতর্ক করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, মামলার বিষয়বস্তু, সংশ্লিষ্ট আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন। মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে। প্রধান বিচারপতি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত অবকাঠামো থাকলেই হবে না। প্রশিক্ষণ ও দক্ষতাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি। বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারের বিষয়ে সতর্ক করে প্রধান বিচারপতি বলেন, আদালতের রায়ের ক্ষেত্রে মামলার বিষয়, আইন ও সংশ্লিষ্ট ধারা এবং তথ্য-উপাত্তের পাশাপাশি বিচারকের বিবেকও গুরুত্বপূর্ণ। এসব বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। এআইয়ের ব্যবহার নিয়ে বৃহত্তর সামাজিক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। এ প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, মানুষের বেঁচে থাকা ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যাবে না। এআই ব্যবহারের সুবিধার পাশাপাশি এর ঝুঁকি মোকাবিলায় কার্যকর আইন ও নীতিমালা, প্রযুক্তিগত অবকাঠামো, প্রশিক্ষণ এবং দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিআরডিবির ৫৮ কর্মচারীকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতি

সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী

খুলছে মালয়েশিয়ায় শ্রমবাজার: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। প্রথম ধাপে যাবে ১০ হাজার শ্রমিক

নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির সম্ভবনা

এবার নিজের পছন্দমতো সাজাতে পারবেন আপনার ফেসবুক নিউজফিড

বাসাতেই তৈরি করুন রাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

বাগেরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

ইনো ট্রান্স ২০২৬