Monday , 15 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

প্রতিবেদক
admin
June 15, 2026 1:02 pm
Link Copied!

রাজশাহী, ১৫ জুন, ২০২৬ (বাসস) : জেলায় গতকাল রোববার রাতে নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদার, সেবার মান বৃদ্ধি ও জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি জনসেবায় দায়িত্বশীলতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, রাসিক ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আহাদ আলী, সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেনসহ রাসিকের ৩০টি ওয়ার্ডের সচিববৃন্দ। সভায় অংশগ্রহণকারী ওয়ার্ড সচিবরা নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বদ স্বভাবে গণপূর্তের বদরুল নিউজ প্রেজেন্টার মীমকে শয্যাসঙ্গী করে বিপাকে

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২৫ হাজারে

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে জেল হাজতে প্রেরণ

পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী

রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল