Thursday , 22 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল

প্রতিবেদক
admin
October 22, 2026 11:05 pm
Link Copied!

: নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল। ১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও আমেনা বেগম। লেখক হবেন বলে নাম থেকে পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দিয়েছিলেন তিনি। ঢাকা শহরেই কবির বেড়ে ওঠা। নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফুটে উঠেছে তার কবিতায়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়। কবিতার জন্য তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার পেয়েছেন । ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন কবি শামসুর রাহমান।

সর্বশেষ - জাতীয়