Thursday , 24 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ক্ষমা চাইলেন স্বস্তিকা

প্রতিবেদক
admin
September 24, 2026 11:56 am
Link Copied!

সঞ্চালনা করার অভিজ্ঞতা ওপার বাংলার স্বস্তিকা মুখার্জির জন্য একদমই নতুন। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা গেলেও প্রতিদিনের ডেইলি শো উপস্থাপনা করাটা ছিল তার জন্য নতুন এক চ্যালেঞ্জ। একদিকে যেমন দর্শকরা তাকে এই নতুন ভূমিকায় দেখছেন, অন্যদিকে নিজের ঝুলিতে কাজের অভিজ্ঞতাও তৈরি করছেন তিনি। দীর্ঘদিন ধরে অত্যন্ত জনপ্রিয় এ অনুষ্ঠানের মূল কান্ডারি ছিলেন রচনা ব্যানার্জি। তার তৈরি করা স্থানে নিজেকে উপস্থাপক হিসেবে মানিয়ে নেওয়া এবং ক্যামেরার সামনে একটানা অনর্গল কথা বলে যাওয়া- সব মিলিয়ে ‘দিদি নম্বর ওয়ানের’ জার্নিটা মোটেও সহজ ছিল না স্বস্তিকার জন্য। প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশ্য করে তিনি আগেভাগেই বলে ওঠেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’ স্বস্তিকা জানান, শুটিং সেটের কনকনে এসিতে একটানা কাজ করার ফলে গলায় বেশ চাপ পড়ে। সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে এমন টানা কথা বলার প্রয়োজন না হলেও, রিয়্যালিটি শো-তে দীর্ঘ সময় কথা বলতে হয়। তাছাড়া সেটে প্রচুর লাইটের তাপে এসি বন্ধ রাখা অসম্ভব, আবার টানা এসিতে থাকলে স্বাভাবিকভাবেই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তবে শারীরিক এই সমস্যার কাছে নতি স্বীকার না করে তিনি প্রতিবারই দৃঢ়তার সঙ্গে নিজের কাজ চালিয়ে যান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়

র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু

বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ডের ব্যাংকক, সব জেলাতে দুর্যোগ ঘোষণা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২

স্কুল ফিডিং পুষ্টি সহায়তার পাশাপাশি সুশাসনেরও পরীক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র

লোকসান ও সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান?

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান