Sunday , 4 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গলা ফোলা মানেই থাইরয়েড নয়, জেনে নিন লক্ষণ

প্রতিবেদক
admin
October 4, 2026 11:58 am
Link Copied!

গলার সামনে ফোলা ভাব, ঘাড়ে ছোট গুটি কিংবা হঠাৎ স্বর বদলে গেলে অনেকেই এটিকে থাইরয়েডের সমস্যা মনে করেন। তবে এসব লক্ষণের পেছনে একাধিক কারণ থাকতে পারে। থাইরয়েড গ্রন্থিতে গুটি তৈরি হওয়া, সংক্রমণ, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া কিংবা অন্য কোনও সমস্যার কারণেও ঘাড়ে ফোলা বা মাংসপিণ্ড দেখা দিতে পারে। থাইরয়েড গ্রন্থি গলার সামনের নিচের দিকে থাকা প্রজাপতির মতো আকৃতির একটি গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রন্থিতে অস্বাভাবিক গুটি তৈরি হলে তাকে থাইরয়েডের গুটি বলা হয়। সব থাইরয়েডের গুটি ক্ষতিকর নয়, তবে নতুন কোনও গুটি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। গলার সামনে ফোলা দেখা দেওয়া, ঘাড়ে শক্ত গুটি অনুভূত হওয়া, স্বর পরিবর্তন, খাবার বা পানি গিলতে কষ্ট এবং গলায় চাপ বা অস্বস্তি- এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। কোনও কোনও ক্ষেত্রে শ্বাস নিতে কষ্টও হতে পারে, বিশেষ করে গুটিটি বড় হয়ে আশপাশের অংশে চাপ তৈরি করলে। ঘাড়ের বিভিন্ন অংশে ছোট ছোট গুটি দেখা দিলে সেটি সব সময় থাইরয়েডের গুটি নাও হতে পারে। সংক্রমণের কারণে লসিকা গ্রন্থি ফুলে গেলেও এমন হতে পারে। তাই শুধু লক্ষণ দেখে নিজে থেকে রোগের নাম নির্ধারণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। বিশেষ করে গলার গুটি দ্রুত বড় হলে, দীর্ঘদিন স্থায়ী হলে, শক্ত মনে হলে কিংবা এর সঙ্গে স্বর পরিবর্তন, গিলতে বা শ্বাস নিতে সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, গলার আলট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা করতে পারেন। গলায় নতুন কোনও ফোলা বা গুটি দেখা দিলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আবার এটিকে সাধারণ সমস্যা ভেবে দীর্ঘদিন ফেলে রাখাও ঠিক নয়। কারণ নির্দিষ্ট কারণ জানতে চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড, বদলে যাবে কি রেফারির পুরোনো নিয়ম?

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৭৩

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

অস্ট্রিয়ার কাছে জর্ডানের হার

কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান