Monday , 2 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক
admin
November 2, 2026 3:22 pm
Link Copied!

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এছাড়া সেখানে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ সেলের সহকারী কমিশনার আরিফ হোসাঈন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইতালিতে হেনস্তার শিকার হলেন বাঁধন

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিল থালাপতি বিজয়ের দল

রেলওয়েতে বিনিয়োগ আকৃষ্ঠ করতে চাইনিজ কোম্পানীর সাথে সভা অনুষ্ঠিত

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান

প্রকল্প বাস্তবায়নে জটিলতা সহ্য করা হবে না, ঠিকাদারের পাশাপাশি দায় নিতে হবে কর্তৃপক্ষকেও – রেলমন্ত্রী শেখ রবিউল আলম

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫

নিজের বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

বাংলা কিউআর জনপ্রিয় করতে চাই উৎসাহমূলক উদ্যোগ