Wednesday , 24 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

‘গ্রীষ্মকালীন দাভোস’ শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
June 24, 2026 1:14 pm
Link Copied!

চীনের ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। আজ বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে, একই দিন স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ডব্লিউইএফের ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। চীনের ডালিয়ান শহরের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

চলমান তাপদাহ, সাবধান থাকুন, বাড়তি যত্ন নিন শিশুদের।

ভুয়া ভুটানি শরণার্থী কেলেঙ্কারিতে নেপালের সাবেক দুই মন্ত্রী দোষী সাব্যস্ত

জনসংযোগ কর্মকর্তাদের ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার মূল টেবিলে রাখার আহ্বান তরুণ ও বিশেষজ্ঞদের

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি

রাতে ফ্যান চালিয়ে ঘুমানো কি ক্ষতিকর?