Wednesday , 9 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়

প্রতিবেদক
admin
September 9, 2026 4:19 pm
Link Copied!

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। আজকের এই রায়ের ফলে কেউ ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করতে পারবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী। ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করতে চেয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি রিট করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। পরবর্তীতে সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। আজ রিটটি খারিজ করেছেন হাইকোর্ট।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে দীপু মনি

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে

বহির্বিশ্বে শ্রমবাজার সমপ্রসারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশী মিশনগুলো

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

উন্নয়নের মাধ্যমে জনগনের প্রত্যাশা পূরণ করবে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

ইউপি নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ সময় ৫ নভেম্বর

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যু

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী