Saturday , 22 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক
admin
August 22, 2026 11:23 pm
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান আজ শনিবার প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করেছেন। এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন। জেডআরএফ এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, ক্যাম্পে প্রায় এক হাজার জনের চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এই ক্যাম্পে যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে পরবর্তী চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফ-এর পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

বোয়িং চুক্তি নিয়ে প্রশ্ন, জামায়াত আমিরকে যা বললেন হুমায়ুন কবির

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত : সাফা কবির

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

লড়াই করেও জিততে পারলোনা বাংলাদেশ

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী