Sunday , 25 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮, মামলা ৪১

প্রতিবেদক
admin
October 25, 2026 2:26 pm
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে তিনজন। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি চাকু, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এছাড়াও ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কীবোর্ড, ১০ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

এশিয়ার বাজারে রপ্তানি বাড়ছে বাংলাদেশের

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

একই দিনে রেললাইনে ত্রুটি, কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ট্রেন লাইনচ্যুত

উপযুক্ত পরিবেশ ও সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর : হুমায়ুন কবির

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

সচিব পর্যায়ে পদায়নে বড় রদবদল

শেষ হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬