Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

তামান্নার মতে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’

প্রতিবেদক
admin
June 28, 2026 12:42 pm
Link Copied!

অভিষেক যদিও হিন্দি ছবি দিয়ে, তবে তামান্না ভাটিয়ার সাফল্যের শুরুটা তেলুগু ছবি দিয়ে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। সেই অভিজ্ঞতা থেকেই তামান্না মনে করেন, ওই ইন্ডাস্ট্রি ‘কিছুটা পুরুষতান্ত্রিক’। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই পর্যবেক্ষণ জানান তামান্না। তার মতে, দক্ষিণ ভারতীয় ছবিতে নারীদের প্রতি এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা খুব একটা ইতিবাচক নয়। সে দিক থেকে বলিউড তুলনামূলক এগিয়ে রয়েছে। তামান্না বলেন, ‘হিন্দি চলচ্চিত্র শিল্পে মূলত দুই ধরনের অভিনেতা-অভিনেত্রী আছেন। কেউ কেউ শিল্পঘেঁষা চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্য পান, তাই সবসময় গ্ল্যামারাস গান বা নাচের অংশে তাদের দেখা যায় না। তবে বলিউড এই দুই ধরনের কাজেরই সুযোগ দেয়। আর যারা দুটোই করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।’ অন্যদিকে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কেমন? ‘সেখানে এক ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়, আর সেই দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি এর সংগীতনির্ভর দিকটি বুঝতে পেরেছিলাম। ওখানকার সিনেমায় তারকাসুলভ উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে দেখলে সিনেমা অনেক সময় বেশ সীমাবদ্ধ।’ কথা শেষে তামান্না এও পরিষ্কার করেন, এগুলো তার ব্যক্তিগত চিন্তা। অন্যদের অভিজ্ঞতা ভিন্নও হতে পারে। তার মতে, যেসব অভিনেত্রী, ১০-১৫ বছর বা এর বেশি সময় ধরে ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয়নির্ভর ছবির সঙ্গে নাচ-গানের ছবিতেও সমান দক্ষতা দেখিয়েছেন। বর্তমানে তামান্না অপেক্ষায় আছেন তার নতুন ছবি ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির। দীপক মিশ্র নির্মিত ছবিতে তার সঙ্গে আছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি প্রমুখ। ২৬ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বর্ণের ভরিতে কমল ৫ হাজারের বেশি, ভরি ২ লাখ ২৫ হাজারে নামল

সুস্থ থাকতে মেনে চলুন এই অভ্যাসগুলো

মিড-ডে মিল প্রকল্পে শিশুদের খাদ্যের মান নিয়ে আপস নয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো

বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইউনিসেফের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ: পানি ও স্যানিটেশন খাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ১০৩১

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে কৈফিয়ত তলব করেছে রেলপথ মন্ত্রণালয়

উজানের ঢলে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ

হামে শিশুর মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন