Sunday , 1 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক
admin
November 1, 2026 10:51 pm
Link Copied!

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তার সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশাকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শনিবার রাতে দিশাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে, রোববার নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১০টায় একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন তাহসিফ সৌরি। আরেকটি বাইকে হেলমেট পরিহিত ছিলেন তার বন্ধু শাহরিয়ার দীপ। ভবনটিতে বিপণিবিতানের পাশাপাশি নেস্টা নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নেমে ওই এলাকা ত্যাগ করেন। তাহসিফের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কেএম এনায়েতুল করিম। ওই মামলায় দিশাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার ৪ দিনের রিমান্ড চলছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হন তাহসিফ সৌরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

জেনে নিন করমচার কিছু স্বাস্থ্য উপকারিতা

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

ইশরাকের পদক্ষেপ সঠিক, তবে অস্ত্র বহনের পদ্ধতি নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

ইসলাম গ্রহণ করেননি রবার্তো কার্লোস

বেশি পানি পান করলে কি আসলেই ওজন কমে?

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স