Sunday , 21 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি

প্রতিবেদক
admin
June 21, 2026 2:18 pm
Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি গত বছরের (২০২৫) ১৮ ফেব্রুয়ারি ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে বিএনপি চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের তিস্তাপাড়ের মানুষের সাথে একাত্মতা ঘোষণার কথা স্মরণ করেন। মন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে এ জন্য আজ পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব মহাপরিকল্পনা বাস্তবায়নে এলাকায় এসেছেন। শুক্রবার বিকেলে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আাজাদ এমপিসহ তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় ‘ জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের নেতা আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই রংপুর ছিলো রঙে রসে ভরপুর! এ অঞ্চলের মানুষের একসমশ গোলাভরা ধান ছিলো, গোয়ালভরা গরু ছিলো, পুকুরভরা মাছ ছিলো; আর মুখে ছিলো ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো। তিস্তা ছিলো মায়ের মতো। কিন্তু তিস্তা আজ বিরান ভূমি। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরি হয়েছে, কে কোথা চলে গেছে কেউ জানে না। তাই আমাদের সবার দাবি তিস্তার বুকে প্রাণ আর সেই প্রাণই ‘পানি’।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-রেলমন্ত্রী

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের, দায়িত্ব নিচ্ছে এনসিএজি

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

বাংলাদেশ ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ চীনা বিনিয়োগকারীদের বললেন তারেক রহমান

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে যাচ্ছেন প্রতিমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

টাইব্রেকারের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

হামে শিশুর মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন