Thursday , 25 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

প্রতিবেদক
admin
June 25, 2026 2:40 pm
Link Copied!

জেলার ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদী কোল ঘেষে ঋষিঘাট নামক স্থানে প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের দিনব্যাপী গঙ্গা স্নান বার্ণির মেলা উৎসব মুখর পরিবেশে গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। গতকাল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব গঙ্গা স্নান মেলাকে কেন্দ্র করে মেলার গঙ্গা স্থানে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ শিশুসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সমাগমের উৎসবে পরিণত হয়েছিল। প্রতি বছরের ন্যায় এবার ওই মেলায় স্থানীয় প্রশাসনের সুশৃঙ্খল পরিস্থিতি মেলায় আগত সনাতন ধর্মাবলম্বীরা সুস্থ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় রীতিনীতি পূজা অর্চনা স্নান কার্য সম্পাদন করতে পেরে সকলেই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আয়োজিত মেলায় জেলার ঘোড়াঘাট উপজেলাসহ পার্শ্ববতী বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, এবং রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর গাইবান্ধা জেলার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের নারী-পুরুষ ও শিশুদের মেলায় আগমন ঘটেছিল। এাছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ এই মেলার জলসরবরে গঙ্গা স্নান করে পাপ মোচন করতে আগমন ঘটেছিল। আইনশৃঙ্খলা ব্যবস্থা ও নিরাপত্তার বিষয় মেলা আয়োজনকারী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।  মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় ঘোড়াঘাট থানা পুলিশ, চৌকিদার ও স্বেচ্ছাসেবক দলের কড়া নজরদারীতে সুষ্টুভাবে স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। কথিত আছে মেলায় অবস্থিত গঙ্গা স্নান মন্দিরে বড় বড় ঋষি, মনিষীর আগমন ছিল। তারা এ জলসরবরেই পূণ্য স্নান করত। সেই থেকে প্রায় ২শ’ বছরের এই ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বার্ণির মেলা নামে পরিচিত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চোরাইপথের পশু নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট

এবার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু

রাজস্বের নীতি নির্ধারণকে ‘পুরোপুরি আমলামুক্ত’ করা হবে: সংসদে প্রতিমন্ত্রী সাকি

সেই জার্মান গণিতবিদকে খোঁচা দিলেন নেইমার

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

সদরঘাট-ফতুল্লা নৌপথে বালিবাহী নৌযানের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

এখানে মেয়ে নিয়ে খেলা দেখা যাবে না…………।

গ্রীষ্মের তাপ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে প্রভাব ফেলবে না : হ্যারি কেন