Tuesday , 16 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

প্রতিবেদক
admin
June 16, 2026 4:34 pm
Link Copied!

দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান। আজ ভোরে ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে নিউজিল্যান্ড ও ইরান ম্যাচটি। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচে সপ্তম মিনিটে গোল পেয়ে যায় নিউজিল্যান্ড। সারপ্রিত সিংয়ের পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে গোল করেন ইলাইজা জাস্ট। ১-০ গোলের লিড নেয় নিউজিল্যান্ড। ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় ইরান। সমতা নিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে দু’দল। দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর নবম মিনিটে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। বেন ওল্ডের সাথে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সের ডান প্রান্ত দিয়ে দারুণ শটে গোল করেন প্রথম গোলের মালিক জাস্ট। ২-১ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ম্যাচের ৬৪ মিনিটে দ্বিতীয়বারের মত ম্যাচে সমতা ফেরায় ইরান। রেজাইয়ানের ক্রস থেকে দারুন হেডে বল জালে পাঠান মোহাম্মদ মোহেবি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইরান। একই দিন নিউজিল্যান্ডের প্রতিপক্ষ মিশর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শেখ হাসিনার ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক: বাংলাদেশের ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪টি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ

স্ত্রী ইকরার আত্মহত্যা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির; প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জরুরী বার্তা