সোমবার , ৮ জুন ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস) : দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ৩ থাকে ৪ দিনের মধ্যে সারাদেশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারখালী ও কয়রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫১ মিলিমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

তারেক রহমানের বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের দাবিতে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা : ফ্যাক্টওয়াচ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়

মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট

আমদানি বাণিজ্যে শীর্ষ পাঁচে ব্র্যাক, এইচএসবিসি, সিটি, পূবালী ও এসসিবি

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর