শনিবার , ২৩ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের একটা টিম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি আজ রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম। মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শুনেন। প্রতিমন্ত্রী এ সময় রাজউকের কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং মূলত রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই উইং ভবন নির্মাণ, জমির ব্যবহার এবং নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। উন্নয়ন নিয়ন্ত্রণ উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন প্রদান; মাস্টার প্ল্যান ও ড্যাপ (DAP) অনুযায়ী ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা; বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) অনুসরণ যাচাইকরণ; অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই উইং থেকে ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (FAR) তদারকি এবং নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেট (Occupancy Certificate) প্রদান করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে কৈফিয়ত তলব করেছে রেলপথ মন্ত্রণালয়

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে: প্রাথমিক প্রতিমন্ত্রী

মির্জাগন্জ ভুমি অফিসে নামজারীর নামে অর্থ আদায় প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র

অবৈধ গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দুর্নীতির বিরুদ্ধে রেল ভবনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেন মনিরুজ্জামান মনির

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী