বুধবার , ২০ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ভিসিলেন্স টিম ও সার্বিক তত্ত্বাবধান টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

প্রতিবেদক
admin
মে ২০, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম, বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, টিকিট কালোবাজারী রোধ এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় এবং রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচটি ভিজিলেন্স টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। অফিস আদেশে বলা হয় ভিজিলেন্স টিম – ১ ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আগামী ২৩ মে ২০২৬ থেকে ২৭ মে ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সকাল ০৭:০০ টায় প্রথম শিফটের দায়িত্ব আরম্ভ হয়ে শেষ হবে বেলা ১২:০০ টায়। দ্বিতীয় শিফটের দায়িত্ব পালন শুরু হবে ১৬:০০ এবং শেষ হবে টায় ২২:০০ টায়। এভাবে দুই শিফটে ভাগ হয়ে উভয় স্টেশনে ভিজিলানস টিমের নির্ধারিত সদস্যগণ দায়িত্ব পালন করবেন। ভিজিলেন্স টিম -২ দুই গঠন করা হয়েছে বেসিলেন্স টিম ১ এর কার্যক্রম তত্ত্বাবধান করার জন্য। ভিলেন্স টিম -৩ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, ভিজিলেন্স টিম-৪ রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং ভিজিলেন্স টিম-৫ দায়িত্ব পালন করবে খুলনা রেলওয়ে স্টেশনে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন বিভাগ), যুগ্ম সচিব অডিটও আইসিটি অনুবিভাগ এবং যুগ্ম সচিব (আইন ও ভূমি অনুবিভাগ) এর সমন্বয়ে গঠন করা হয়েছে সার্বিক তত্ত্বাবধান টিম। এসব টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অফিস আদেশে বর্ণিত তারেক ও সময়ে সশর স্টেশনে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরেজমিনে মনিটরিং করবেন। সেই সাথে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকল্পে রেলওয়ে পুলিশ, আর এন বি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। টিম – ৩, ৪ ও ৫ মে মাসের ২৪ তারিখ থেকে জুন মাসের ০২ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট স্টেশনের সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে-কৃষি মন্ত্রী

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে ‘সিএএ’ কার্যকর হওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়

আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান

কৃষকের অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে – কৃষি মন্ত্রী

কিশোর গ্যাং, সন্ত্রাস, ছিনতাই ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে

দুর্নীতির বিরুদ্ধে রেল ভবনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেন মনিরুজ্জামান মনির

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬,৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী

‘উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই গড়ে তুলতে হবে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ’ – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের