শনিবার , ২৩ মে ২০২৬ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জরুরী বার্তা

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

1. পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে আগামী ২৪ মে, ২০২৬ তারিখ থেকে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট হতে শিমুলিয়া-চাদঁপুর-ঈদগাঁও এবং ঢাকাস্থ বসিলা লঞ্চঘাট থেকে বসিলা, হাকিমুদ্দিন, চাঁদপুর, মুলাদি, গলাচিপা, বরিশাল, ইলিশা নৌরুটে লঞ্চ চলাচল করবে। সেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য হটলাইন নম্বর ১৬১১৩ এ যোগাযোগ করা যাবে। 2. পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে সদরঘাট হতে ঈদের পূর্ববর্তী ৫ দিন সকল যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন এবং ঈদের পরবর্তী ৫ দিন অন্যান্য নদীবন্দর হতে সদরঘাটগামী সকল যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। একইসঙ্গে ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সকল ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে। 3. নৌপথে চলাচলকারী যাত্রীগণকে কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১, নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। 4. নৌপথে চলাচলকারী যাত্রীদেরকে নিরাপদ যাতায়াত নিশ্চিতকল্পে কোনো অবস্থাতেই নৌকা/ট্রলার হতে লঞ্চে উঠানামা না করার জন্য অনুরোধ করা হচ্ছে। 5. অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানোর জন্য সকল যাত্রীসাধারণকে অনুগ্রহ করে অবশ্যই বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে উঠার জন্য অনুরোধ করা যাচ্ছে। – নৌপরিবহন মন্ত্রণালয়ে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাও

সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী জাতীয়তাবাদী দল: তথ্য প্রতিমন্ত্রী

আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জরুরী বার্তা

ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

কুয়েতে ইরানি হামলায় নিহত ১, বিমানবন্দর টার্মিনালও ক্ষতিগ্রস্ত

সড়ক, সেতু ও রেল মন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ

শহীদ জিয়ার আদর্শ ধারণ ও চর্চা করুন—-দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফকির মাহবুব আনাম