Thursday , 29 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

প্রতিবেদক
admin
October 29, 2026 3:33 pm
Link Copied!

পটুয়াখালীর ইটবাড়িয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি বেইস অগ্রযাত্রায় প্রথমবারের মতো আয়োজিত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আজ শেষ হয়েছে। নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনা এবং মানব পাচার প্রতিরোধে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে ৭টি দেশের ৮ জন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। বৃহস্পতিবার সকালে বিসিজি বেইস অগ্রযাত্রায় ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৫ অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ নৌবাহিনীর ২ জন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ২জনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করেন। প্রশিক্ষণে অংশ নেয়া ৭ দেশ হলো শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্যে মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, মানব পাচার, অবৈধ অভিবাসন ও আন্তদেশীয় সামুদ্রিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান এবং যৌথভাবে অপরাধ দমনের সক্ষমতা বাড়বে। সিনিয়র সচিব প্রশিক্ষণটি সফলভাবে আয়োজনের জন্য কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষতা ও সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে। অনুষ্ঠানে ভবিষ্যতেও দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারে এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

টাইব্রেকারের নাটকে নেদারল্যান্ডসকে বিদায়, শেষ ষোলোয় মরক্কো

সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বহির্বিশ্বে শ্রমবাজার সমপ্রসারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশী মিশনগুলো

কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের প্রাণদণ্ড

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রুহুল কবির রিজভী