Wednesday , 20 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাণঢালা অভিনন্দন

প্রতিবেদক
admin
May 20, 2026 1:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় এবং টানা চার টেস্ট ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

বুধবার (২০ মে)  এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের এই দুর্দান্ত জয় আমাদের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জিতে প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ এখন যেকোনো দলের জন্য এক বড় শক্তির নাম। নিজেদের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জেতার রেকর্ড এবারই প্রথম, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের। প্রতিমন্ত্রী ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও দেশের জন্য আরও বড় বড় গৌরব ও সম্মান বয়ে আনবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃক গঠিত টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায় ১ লাখ ১০ হাজার ২৯০ টাকা

খুলনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪

বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে : রবিউল আলম

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়লেও তৈরি হচ্ছে না আশানুরূপ কর্মসংস্থান

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্থিতিশীল নীতি ও সংস্কারের ওপর গুরুত্বারোপ

রান্না ও ঘর গোছানো নারীর কাজ নয় : প্রিয়াংকা

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা : প্রতিমন্ত্রী

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী