Sunday , 23 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র পেল যশের ‘টক্সিক’

প্রতিবেদক
admin
August 23, 2026 1:13 pm
Link Copied!

সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় আসার জন্য চূড়ান্ত অনুমতি পেয়েছে। সহিংসতা ও বিতর্কিত দৃশ্য থাকার সত্ত্বেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য কাটা ছাড়াই সিনেমাটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) গ্রেড দিয়ে সেন্সর ছাড়পত্র দিয়েছে। আগামী বুধবার বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিবিএফসির দেওয়া তথ্য অনুযায়ী, ৩ ঘণ্টা ১২ মিনিট দীর্ঘ এই কন্নড়-ইংরেজি দ্বিভাষিক সিনেমাটিতে কোনো মূল দৃশ্য কর্তন করা হয়নি। তবে বোর্ড কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট বা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী ইংরেজি সাবটাইটেলও সংশোধন করতে বলেছে। এছাড়া সিনেমা জুড়ে যথারীতি ধূমপান ও মদ্যপানবিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, সিনেমাটিতে থাকা অত্যধিক সহিংসতা, যৌনতা ও সংবেদনশীল দৃশ্য নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা-বিতর্ক চলছে। যুক্তরাজ্যেও সিনেমাটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হয়েছে। সিনেমাটি যে শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি, সে কথা বারবার স্পষ্ট করেছেন যশ নিজেও। ভারতীয় একটি টকশোতে হাজির হয়ে অভিনেতা তার সিনেমার ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ উল্লেখ করে জানান, শিশুরা সিনেমাটি হলে দেখতে পারবে না, তাদের ঘরেই থাকা উচিত। কারণ এটি শিশুদের জন্য তৈরি করা হয়নি। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত। সব বিতর্ক ও কৌতূহল সঙ্গী করে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে নামছে সিনেমাটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ গবেষণা কেন্দ্র স্থাপনের আহ্বান

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা

উৎপাদনশীলতা বাড়াতে সরকারি প্রকল্পে ওভারল্যাপিং বন্ধ করতে হবে: শিল্পমন্ত্রী

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে না দিয়ে ভিন্ন পন্থা বেছে নিচ্ছে: রিজভী

গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

যাত্রীদের দোরগোড়ায় যাচ্ছে রেল সেবা, নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

ট্রাম্পের যুদ্ধ উন্মাদনা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

গাজীপুরে পোশাক কারখানায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে