Tuesday , 18 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বক্স অফিসে মুখোমুখি সানি দেওল-ইমরান হাশমি

প্রতিবেদক
admin
August 18, 2026 3:42 pm
Link Copied!

‘আওয়ারাপান টু’ এবং সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। দেশটির স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুক্তি দেয় সিনেমা দুটি। তবে বলিউডের তাবড় এই দুই অভিনেতার মুখোমুখি লড়াইয়ে সানি দেওলকে পেছনে ফেলে প্রথম দিনেই বাজিমাত করেছে ইমরান হাশমির সিনেমাটি। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ‘আওয়ারাপান টু’ আয় করেছে ২১ কোটি রুপি, যার গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি সংগ্রহ করেছে আরও ২ কোটি রুপি। ফলে সব মিলিয়ে প্রথম দিনে নিতিন কক্কর পরিচালিত সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি। ভারতজুড়ে ৯ হাজার ৩৩টি শোতে সিনেমাটির সার্বিক আসন দখলের হার ছিল প্রায় ৪৫ শতাংশ। এদিকে, সানি দেওল অভিনীত ‘বাটোয়ারা ১৯৪৭’ প্রথম দিনে বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। প্রথম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি এবং গ্রস আয় ৬ কোটি ৮৪ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত ১ কোটি ৫০ লাখ রুপি যোগ করে রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমার প্রথম দিনের বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ রুপি। ৮ হাজার ৭২১টি শোতে সিনেমাটির আসন দখলের হার ছিল মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুেয়ল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপান টু’। এতে পুনরায় ‘শিভম পণ্ডিত’ চরিত্রে পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। আবেগ ও অ্যাকশনে ভরপুর এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। অন্যদিকে, ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমায় দেশভাগের পটভূমিতে পাকিস্তানে পাড়ি জমানো এক মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, যিনি চরম বিশৃঙ্খলার মধ্যেও এক হিন্দু নারীকে (শাবানা আজমি) রক্ষার দায়িত্ব নেন। সিনেমাটির মাধ্যমে দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী প্রীতি জিন্তা। এছাড়া এতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন বাস্তব জীবনের বাবা-ছেলে সানি দেওল ও করণ দেওল। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারি ও কনিকা কাপুর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির বিরুদ্ধে রেল ভবনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেন মনিরুজ্জামান মনির

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ, ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

অটোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে নগরবাসী

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টোল আদায়ে অনিয়ম : শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর