Tuesday , 23 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন

প্রতিবেদক
admin
June 23, 2026 6:08 pm
Link Copied!

চিড়িয়াখানার প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দুইটি কমন ইল্যান্ড ( একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুইটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট বাংলাদেশে আনা হয়েছে। আজ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ। তিনি আরও বলেন, নতুন এ প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরও সমৃদ্ধ হবে। প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করে চিড়িয়াখানাকে অধিক আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, ডা: মো: হাবিবুর রহমান-সহ প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম প্রজাতির অ্যান্টিলোপগুলোর মধ্যে অন্যতম এবং ওয়াইল্ডিবিস্ট আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী অত্যন্ত পরিচিত ও আকর্ষণীয় বন্যপ্রাণী। এসব প্রাণীর সংযোজন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণী সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টি করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বেইলি রোডে বসছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

যুদ্ধবিরতি লঙ্ঘন করল যুক্তরাষ্ট্র, ইরানের কঠোর বার্তা

অন্ধকারে ফোন ব্যবহার করছেন? জেনে নিন ক্ষতিকারক দিক

গাইবান্ধায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ প্রতিষ্ঠান উচ্ছেদ

যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

২৭তম বিসিএস-এর সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতার বিষয় স্পষ্ট করলো অর্থ বিভাগ

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ, ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড