Friday , 15 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে কৈফিয়ত তলব করেছে রেলপথ মন্ত্রণালয়

প্রতিবেদক
admin
May 15, 2026 12:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ অচল হয়ে পড়ায় গৃহীত পদক্ষেপ ও সর্বশেষ অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে সঠিক তথ্য দিতে না পারায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক জনাব ফরিদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন রেলপথ মন্ত্রণালয়।

গত ১৪মে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুফল চন্দ্র গোলদার এর স্বাক্ষরে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয় গত ১৩ মে ১:৫৫ টায় ঢাকা – কুড়িগ্রাম রুটে চলাচলকারী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ মুলাডুলি -চাটমোহর সেকশনে অচল হয়ে পড়ে। এতে ২ ঘন্টা ১৫ মিনিট সেকশন ব্লক হয়ে থাকে এবং ৫টি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরবর্তীতে বিকাল ০৪:০০টায় পার্বতীপুর থেকে রিলিফ ইঞ্জিন রওনা করে রাত ০৯:০৫ টায় ট্রেনটিকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এতে ট্রেনটি ০৬ ঘন্টা ৪৫ মিনিট বিলম্ব হয় এবং পশ্চিমাঞ্চলের একাধিক ট্রেন বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি এবং রেলপথ মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

ঐদিন রাত ০৮: ৪৫ মিনিটে মন্ত্রণালয় হতে মহাব্যবস্থাপক পশ্চিম এর নিকট উক্ত ঘটনার হালনাগাদ তথ্য এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো তথ্য প্রদান করতে পারেননি যা তার কর্তব্য কর্মের অংশ ছিল। এরূপ কর্তব্যকর্মে অবহেলা ও নির্লিপ্ততা সরকারি কর্মচারী আইন ২০১৮ এর ৩ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের শামিল।

তৎপ্রেক্ষিতে কেনো তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী সাত কার্য দিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নোটিশে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রায় ৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকারঃ আইসিটি মন্ত্রী

আনচেলত্তির উপর আস্থা রাখছে ব্রাজিল

লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে কৈফিয়ত তলব করেছে রেলপথ মন্ত্রণালয়

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত, চুক্তির ব্যাপারে আশাবাদী: ট্রাম্প

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’