Tuesday , 1 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বাসাতেই তৈরি করুন রাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি

প্রতিবেদক
admin
September 1, 2026 1:32 pm
Link Copied!

ঐতিহ্যগতভাবে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, নানা পদের ভর্তা কিংবা আচারই প্রথম পছন্দ হলেও, প্রতিদিনের চেনা স্বাদে রাজকীয় পরিবর্তন আনতে পারে ‘চিকেন খিচুড়ি’। মুরগির মাংস আর ভাজা চাল-ডালের মিশ্রণ এই খাবারটিকে করে তোলে অত্যন্ত লোভনীয় ও তৃপ্তিদায়ক। পরিবারের সবাইকে নিয়ে দুপুরের আয়োজনে এই পদ হতে পারে জমজমাট মেন্যু। খিচুড়ির সঙ্গে আস্ত চিকেনের টুকরো, রোস্টেড আলু, সেদ্ধ বা ভাজা ডিম, মচমচে বেগুন ভাজা ও সালাদ সাজিয়ে দিলে তা যেকোনো আড্ডায় উৎসবের আমেজ নিয়ে আসে। চিকেন খিচুড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো পুষ্টির বৈচিত্র্য। চাল থেকে শর্করা, ডাল থেকে প্রোটিন এবং মুরগির মাংস থেকে পাওয়া যায় আরও প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদান। তাই এটি একসঙ্গে পেট ভরানোর পাশাপাশি খাবারে আনতে পারে বৈচিত্র্য। আসুন জেনে নেওয়া যাক কীভাবে চিকেন খিচুড়ি তৈরি করবেন- উপকরণ ঙ্ পোলাও বা আতপ চাল ২ কাপ। ঙ্ মুগ ও মসুর ডাল ১ কাপ। ঙ্ মুরগির মাংস আধা কেজি। ঙ্ আলু ২টি। ঙ্ পেঁয়াজ কুচি ১ কাপ। ঙ্ আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ। ঙ্ হলুদ গুঁড়া ১ চা চামচ। ঙ্ মরিচ গুঁড়া ১ চা চামচ। ঙ্ ধনে গুঁড়া ১ চা চামচ। ঙ্ গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা) ৩-৪ টি। ঙ্ কাঁচা মরিচ ৪ টি। ঙ্ ঘি ১ টেবিল চামচ। ঙ্ সয়াবিন তেল প্রয়োজনমতো। ঙ্ লবণ স্বাদমতো। প্রস্তুত প্রণালি প্রথমে হাঁড়িতে তেল গরম করে গোটা মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে সামান্য পানি যোগ করুন। মসলা ভালোভাবে কষিয়ে নিন। তেল ওপরে উঠে এলে আগে থেকে তেলে ভেজে রাখা আলুর টুকরো ও মাংস দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট কষিয়ে নিন, যাতে মাংস ভালোভাবে নরম হয়ে আসে। মাংস কষানো হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ও ডাল হাঁড়িতে দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস ও মসলার সঙ্গে চাল-ডাল ৪-৫ মিনিট ভালোভাবে ভেজে নিন। এবার হাঁড়িতে প্রায় ৫ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন। সঙ্গে কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিন। পানি কমে চালের সমান হয়ে এলে হাঁড়ির ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন। কম আঁচে ১৫-২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে প্রয়োজন হলে একবার আলতো করে নেড়ে দিতে পারেন। চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে এলে বুঝবেন খিচুড়ি প্রায় তৈরি। চাল সিদ্ধ হয়ে খিচুড়ি ঝরঝরে হয়ে এলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিন। এরপর চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। গরম গরম পরিবেশন করুন সুগন্ধি ও রাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি। আপনার জেলার সংবাদ পড়তে বিভাগ জেলা আরও সংবাদ প্রতিদিন প্যাকেটজাত খাবার খাচ্ছেন? জেনে নিন এর ক্ষতিকর প্রভাব প্রতিদিন প্যাকেটজাত খাবার খাচ্ছেন? জেনে নিন এর ক্ষতিকর… ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে অ্যাপ আনছে বিলিবিলি ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে অ্যাপ আনছে বিলিবিলি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি রাজস্ব বাড়াতে এবার বিশেষ নজর তামাক খাতের দিকে রাজস্ব বাড়াতে এবার বিশেষ নজর তামাক খাতের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ দক্ষতা উন্নয়নের পাশাপাশি কাজের সুযোগ বাড়াতে হবে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কাজের সুযোগ বাড়াতে হবে প্রতিরোধে কঠোর নজরদারি ও কার্যকর পুনর্বাসন জরুরি প্রতিরোধে কঠোর নজরদারি ও কার্যকর পুনর্বাসন জরুরি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে বিকাশের পথে প্রতিবন্ধকতা দূর করতে হবে বিকাশের পথে প্রতিবন্ধকতা দূর করতে হবে সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে স্বাস্থ্যসেবা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাতে ফ্যান চালিয়ে ঘুমানো কি ক্ষতিকর?

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

তুরস্কের সহায়তায় হবে ড্রোন কারখানা : মীর শাহে আলম

কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ

নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী