Tuesday , 13 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিআরডিবির ৫৮ কর্মচারীকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতি

প্রতিবেদক
admin
October 13, 2026 11:15 am
Link Copied!

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ৫৮ জন কর্মচারীকে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জারি করা এক অফিস আদেশে এ পদোন্নতি দেওয়া হয়। বিআরডিবির মহাপরিচালক এ কে এম তারেক এতে স্বাক্ষর করেন। আদেশে বলা হয়, বিআরডিবির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৮৮ অনুযায়ী এসব কর্মচারীকে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর ১০ম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। এই গ্রেডের বেতনস্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে হিসাবরক্ষক পদে কর্মরত ৫০ জন, অফিস সহকারী (ইউডিএ) পদে কর্মরত ছয়জন এবং স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত দুজন রয়েছেন। আদেশ অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের মহাপরিচালকের কাছে সরাসরি যোগদান করতে হবে অথবা dg@brdb.gov.bd ই-মেইল ঠিকানায় যোগদানপত্র পাঠাতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। আদেশে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের চাকরি বিআরডিবির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৮৮ এবং সরকারি চাকরিসংক্রান্ত প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী পরিচালিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎমন্ত্রী’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে

গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : ভারপ্রাপ্ত মহাসচিব

রেলওয়েতে বিনিয়োগ আকৃষ্ঠ করতে চাইনিজ কোম্পানীর সাথে সভা অনুষ্ঠিত

বাংলা কিউআর জনপ্রিয় করতে চাই উৎসাহমূলক উদ্যোগ

মাঠপর্যায়ের কর্মকর্তারাও এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কিং খালিদ বিমানবন্দরে হামলা : ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

সংসদের অধিবেশন শুরু

বিমানবন্দরে তর্ক-বিতর্ক, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা