Monday , 6 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান?

প্রতিবেদক
admin
July 6, 2026 11:14 am
Link Copied!

বিশ্বকাপের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান- শোনা যাচ্ছে এমনটাই। মূলত, সদ্য আয়োজিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার অনুপস্থিতি এমনই জল্পনা উস্কে দেয়; তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয় নানা আলোচনা। শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে দাবি করেছেন, টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার। শোনা যায়, শাকিব খান আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে মুখিয়ে আছেন তিনি। তাই সামাজিক মাধ্যমেও ভক্তদের মাঝে তার এই বিশ্বকাপ মিশন নিয়ে বেশ চর্চা চলছে। আবার কেউ কেউ মনে করছেন, স্ত্রী শবনম বুবলীর সদ্যজ্যাত কন্যা সন্তান শার্লিন খানকেও একনজর দেখতে ছুটে গিয়েছেন শাকিব। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, এফডিসি নির্বাচনের আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার রাতের একটি ফ্লাইটে শাকিব খান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আর গত বৃহস্পতিবার কারণেই গত শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার। তবে শুধু বিশ্বকাপ দেখাই নয়, অভিনেতার এই সফরের পেছনে অভিবাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও মেগাস্টারের এই সফরটি গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ সময়সূচি

স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির ১ম সভা অনুষ্ঠিত, প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের আহ্বান ভূমিমন্ত্রীর

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী

পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত