Monday , 8 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

বিসিবি সভাপতি নির্বাচিত তামিম

প্রতিবেদক
admin
June 8, 2026 1:46 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের নির্বাচনে প্রথমে ঢাকা ক্লাবগুলোর ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়লাভ করেন তামিম। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি। ফলে বিসিবির ইতিহাসে ১৮তম এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হলেন গত দুই মাস ধরে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা তামিম। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফাহিম সিনহা। ঢাকা ভিত্তিক ক্লাব ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পান। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া অন্য প্রার্থীরা হলেন- ফাহিম সিনহা, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম এবং শফিক আহমেদ সালাম। ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থী হলেন- বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান মিতু এবং মেজর ইমরোজ আহমেদ (অব:)। নবগঠিত ২৩ সদস্যের বিসিবি বোর্ডে বিভাগীয় ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়শন থেকে ১০ জন প্রতিনিধি (ক্যাটাগরি-১), ঢাকা ক্লাব থেকে ১২ জন প্রতিনিধি (ক্যাটাগরি-২) এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক দুই জন পরিচালক মনোনীত হয়েছেন। বিসিবির নির্বাচিত পরিচালকের তালিকা : ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা সমিতি) ঢাকা বিভাগ : সাঈদ বিন জামান, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম বিভাগ : মিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরি। খুলনা বিভাগ : শফিকুল আলম, শান্তনু ইসলাম রাজশাহী বিভাগ : মীর শাকরুল আলম রংপুর বিভাগ : মির্জা ফয়সাল আমিন সিলেট বিভাগ : আব্দুল কাইয়ুুম চৌধুরী বরিশাল বিভাগ : মিজানুর রহমান ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি) : তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও শফিক আহমেদ। ক্যাটাগরি-৩ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ জন হাজী, সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২

ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত: ইরান প্রেসিডেন্ট

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

আবু সাঈদ হত্যা মামলা: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে জেল হাজতে প্রেরণ

সংসদের অধিবেশন শুরু