Thursday , 29 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ভক্তদের সতর্ক করলেন অভিনেত্রী ঐশী

প্রতিবেদক
admin
October 29, 2026 11:09 pm
Link Copied!

মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে ছড়িয়ে পড়েছে একটি ভুয়া ফেসবুক আইডি। অ্যাকাউন্টটি থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে বিষয়টি নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। পরে নিজের অবস্থান স্পষ্ট করে সবাইকে সতর্ক করেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই তার এটিই তার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ঐশী জানান, তার নামে ছড়িয়ে পড়া ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া এবং সেটি তিনি পরিচালনা করেন না। বিনোদন অঙ্গনের বেশ কয়েকজনের কাছেও ওই আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ গেছে। অ্যাকাউন্টটি তার কি না, তা নিশ্চিত হতে তারা যোগাযোগ করেছিলেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী। পোস্টে ঐশী অনুরোধ করেছেন, কেউ যেন ওই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করেন কিংবা কোনো বার্তার জবাব না দেন। সম্ভব হলে অ্যাকাউন্টটি রিপোর্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি। বিষয়টি বুঝতে পারা এবং তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ

চাটখিলে শিশু আসমা ধর্ষণ-হত্যা: চার বছর পর রায়, জেঠাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১০, মামলা ৪৮

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা