Tuesday , 9 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

মাদক ব্যবসায়ীর বাড়িতে জনতার আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত: বাংলাফ্যাক্ট

প্রতিবেদক
admin
June 9, 2026 4:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ মাদক ব্যবসায়ীর বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাকে আওয়ামী লীগের সমর্থকের বাড়িতে ভাংচুর উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি আওয়ামী লীগ করার কারণে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এমন দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। গত ৫ জুন সকালে ফরিদপুরের আলগী ইউনিয়নের মাদক ব্যবসায়ী আয়ুব আলী ও ময়না বেগমের বাড়িঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। এটি সে ঘটনার ভিডিও। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। ‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত কয়েক হাজার

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

দক্ষিণ এশিয়ায় টেকসই কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে সার্কের আঞ্চলিক পরামর্শ সভা শুরু

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বারাকপুরে জেলা প্রশাসককে গ্রাম পুলিশ বাহিনীর ফুলেল বরণ

মেসির জোড়া গোলে নকআউট পর্ব নিশ্চিত করলো আর্জেন্টিনা

মার্তিনেল্লি গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করলো সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: