Monday , 15 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৯

প্রতিবেদক
admin
June 15, 2026 12:45 pm
Link Copied!

ঢাকা, ১৪ জুন  : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ। গতকাল শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. কবির (২৯), জিহাদ আহম্মেদ শাওন (২০), মো. আমির হোসেন (৩২), সফি কামাল শোভন (৪০), মো. জলিল মিয়া (৪৮), মো. ইসমাইল (২৬), মৌসুমি (২৭), সিয়াম (২৩), মনোয়ার মিয়া (৩৬), মো. জিসান (২০), মো. ইউনুছ মোল্লা (৫০) ও মো. সিয়াম (২২)। অন্যদিকে, মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. সাঈদ (২৫), মো. রাব্বি (২৫), মিজান উদ্দিন আহমেদ স্বাধীন (২২), মো. রফিকুল ইসলাম সজীব (২৮), আবু বক্কর সিদ্দিক হৃদয় (৩৬), মো. রমজান আলী বিদ্যুৎ (১৯), মো. মিরাজ (১৯), মো. জসিম (১৯), মো. আলমগীর (২৩), মো. আকাশ (২২), হিমু (২৬), আল আমিন (১৯), মো. রফি (২৫), মো. নিজাম (২৩), আব্দুর করিম (৩০), মো. নজরুল ইসলাম (৪৫) ও খাইরুল (৩৯)। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

১৯ অক্টোবর বন্ধ থাকবে সারা দেশের সব স্বর্ণের দোকান

জেনে নিন ফোনে আসক্তি কমানোর ৭টি উপায়

চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প

দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৭৩

জেনে নিন করমচার কিছু স্বাস্থ্য উপকারিতা

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর