Thursday , 1 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রূপচর্চার গোপন টিপস শেয়ার করলেন তৃপ্তি

প্রতিবেদক
admin
October 1, 2026 11:26 am
Link Copied!

বিনোদন জগতের অভিনেত্রীরা নামিদামি প্রসাধনী ও উন্নতমানের স্কিন ট্রিটমেন্ট করে থাকেন। তাদের স্কিন কেয়ার রুটিন হয় একেবারে আলাদা, যা অনেকের ধারণাই এমন। তাদের ত্বক কীভাবে এতটা নিখুঁত ও টান টান থাকে, তা জানার আগ্রহও সবার রয়েছে। এবার নিজের রূপের রহস্য জানালেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। তবে তিনি কোনো ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দশ ধাপের স্কিন কেয়ার ট্রিটমেন্ট করেন না। বরং তিনি ভরসা রাখেন মা ও ঠাকুরমার ঘরোয়া টোটকায়। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, ছোট থেকে মুখে যা মেখে বড় হয়েছেন, আজও সেই পন্থাই মেনে চলেন তিনি। বিভিন্ন ধরনের প্রসাধনী মাখার চেয়ে ঘরোয়া টোটকা ব্যবহার করা অনেক সহজ বলে মনে করেন তিনি। তা ছাড়া ‘লেজ ইজ মোর’ নীতিতে বিশ্বাসী এ অভিনেত্রী। নিখুঁত ত্বকের জন্য এক বিশেষ ফেসপ্যাক ব্যবহার করে থাকেন বলে জানান তৃপ্তি দিমরি। তাতে থাকে কাঁচাহলুদ, টকদই এবং বেসন। বেসন ত্বকে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করে দেয়। আর টকদই ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে থাকে। আর কাঁচাহলুদ ত্বকের জেল্লা বাড়ায় এবং ব্রণ-দাগছোপের সমস্যা দূর করে। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলে দিতেও উপযোগী। তিনি বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি ভাবেন না। ত্বক ও কেশচর্চার পাশাপাশি নিজের লাইফস্টাইল নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর ডায়েটের সঙ্গে কোনো রকম আপস করেন না ‘লায়লা মজনু’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি বলেন, শুটিংয়ে হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য ১০ মিনিট সময় বের করে নেন তিনি। সেই সময়ে ফোন থেকে দূরে থাকেন। আর লাইফস্টাইল ভালো থাকলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে। ত্বক কিংবা চুলের যত্নের ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি পছন্দ নয় তৃপ্তি দিমদির। তাই চুলের যত্নেও তিনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকেন। চুলে রিঠা, শিকাকাই ও আমলকী মেখে বড় হয়েছেন উত্তরাখণ্ডের এ অভিনেত্রী। তাই আজও এসব উপাদানকেই ভরসা করেন তিনি। রিঠা চুল ও স্ক্যাল্প পরিষ্কারে সাহায্য করে থাকে। আর শিকাকাই ও আমলকী চুলে পুষ্টি জোগায় এবং চুলের যাবতীয় সমস্যা দূর করে থাকে বলে জানান তৃপ্তি দিমরি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

ডিজিটাল ব্যবস্থাপনায় ৮ কোটিরও বেশি খতিয়ান, সহজ হচ্ছে ভূমিসেবা

সংসদের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

যে ৭ কারণে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট