Thursday , 3 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

রেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

প্রতিবেদক
admin
September 3, 2026 2:43 pm
Link Copied!

বাংলাদেশ রেলওয়ের তিন শীর্ষ কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে। চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকায় অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ।

একই আদেশে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের স্মারক নম্বর ০০.০০০০.০০০.০৪০.১৯.০০১৯.২২.৬৫৩। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।অন্যদিকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। তার স্থলে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেবেন মামুনুল ইসলাম, পিইঞ্জ।

মামুনুল ইসলাম এতদিন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তাকে চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাতে হবে।

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে একসঙ্গে এই রদবদলের ফলে ঢাকার রেলভবন ও চট্টগ্রাম পূর্বাঞ্চলের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-কাজাখস্তানের বাণিজ্য ও প্রযুক্তি খাতে নতুন দুয়ার খুলল

রাজধানীর জুরাইন তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

উৎপাদনশীলতা বাড়াতে সরকারি প্রকল্পে ওভারল্যাপিং বন্ধ করতে হবে: শিল্পমন্ত্রী

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ফের জুটি বাঁধছেন টিমোথি শ্যালামে-সেলেনা গোমেজ

দুর্গাপূজা উপলক্ষে ভোলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার