Tuesday , 20 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

প্রতিবেদক
admin
October 20, 2026 1:41 pm
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। দুর্গোৎসবের চতুর্থ এ তিথি আনন্দ, ভক্তি ও দেবীর বিদায়ের সূচনার এক বিশেষ দিন। এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। এদিন নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর মহাআরতি। সনাতন শাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনে পূজা হবে দেবী দুর্গার। পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও বিভিন্ন অসুরকে বধ করেন। মহানবমীর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের হৃদয়ে বাজবে বিষাদের সুর। গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে ৭৫ লাখ টাকা ছাড় মন্ত্রণালয়ের

নেত্রকোণায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক: জোনায়েদ সাকি

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ শিশুর

স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা চান রাষ্ট্রপতি