Thursday , 21 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

সড়ক, সেতু ও রেল মন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ

প্রতিবেদক
admin
May 21, 2026 5:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরো সম্প্রসারণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন । আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরো আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন। এসময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস প্রদান করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সড়ক, সেতু ও রেল মন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ

যাত্রীদের দোরগোড়ায় যাচ্ছে রেল সেবা, নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার

বিশ্বকাপে জয়ের হাফ-সেঞ্চুরি আর্জেন্টিনার

নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ভিসিলেন্স টিম ও সার্বিক তত্ত্বাবধান টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

রাঙ্গামাটিতে অবৈধ অটোরিক্সা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম

রেলওয়ের ডিজির ক্ষমতা সচিবের হাতে : বদলি বাণিজ্যের অভিযোগ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাৃজার ১৬৭টি মামলা

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত, চুক্তির ব্যাপারে আশাবাদী: ট্রাম্প