Wednesday , 20 May 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

প্রতিবেদক
admin
May 20, 2026 1:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদেরকে পরামর্শ দেয়া হয়েছে। হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে। স্বাচ্ছন্দ্যময় ইবাদত- বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এবছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সাথে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ( https://www.facebook.com/share/18o2D2qzXf/) নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে এবং তা হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে : রবিউল আলম

সড়ক, সেতু ও রেল মন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে: আইনমন্ত্রী

জ্বালানি রূপান্তরে রুফটপ সোলার ও কমিউনিটি এনার্জি সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

বাংলা কিউআর জনপ্রিয় করতে চাই উৎসাহমূলক উদ্যোগ

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার: দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।

পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি

বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে