Wednesday , 17 June 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

প্রতিবেদক
admin
June 17, 2026 10:47 am
Link Copied!

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক রাত কাটালেন লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার ভেঙে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে গোলের আরেকটি মাইলফলক ৭৬তম মিনিটে নিজের পরিচিত ভঙ্গিতেই আক্রমণ

সাজান মেসি। মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন বাঁ প্রান্তে থাকা নিকো গঞ্জালেসকে। এরপর দ্রুত বক্সের সামনে গিয়ে জায়গা তৈরি করেন। গঞ্জালেসের রিটার্ন পাস নিয়েই প্রথম স্পর্শে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। গোল হতেই কানসাসের স্টেডিয়ামজুড়ে শুরু হয় উল্লাস, দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু।

হ্যাটট্রিকের তিন মিনিট পরই মেসিকে বিশ্রাম দেন কোচ লিওনেল স্কালোনি। তার বদলি হিসেবে মাঠে নামেন তরুণ নিকো পাজ। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানান আর্জেন্টিনার অধিনায়ককে।স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। সেই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ডে ভাগ বসান তিনি। বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচে এসে ক্লোসাকে ছুঁলেন আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয় গোলটি করার পর থেকেই হ্যাটট্রিকের খোঁজে ছিলেন মেসি। ৬৬তম মিনিটে একক নৈপুণ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিলেও আলজেরিয়ার গোলরক্ষক দারুণ সেভ করে তাকে হতাশ করেন। তবে সেই অপেক্ষা দীর্ঘ হয়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

ভুয়া ভুটানি শরণার্থী কেলেঙ্কারিতে নেপালের সাবেক দুই মন্ত্রী দোষী সাব্যস্ত

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অ্যারিজোনায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর স্বপ্নের নতুন দিগন্ত

চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

টানা পতনে স্বর্ণের বাজার, আবারও কমলো ভরিতে ২ হাজার ২১৬ টাকা