Wednesday , 4 November 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

অপু বিশ্বাসকে হঠাৎ চুমু খেলেন আদনান আজাদ

প্রতিবেদক
admin
November 4, 2026 12:59 pm
Link Copied!

ঢালিউডে আবারও আলোচনায় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নতুন কোনো সিনেমার শুটিং কিংবা প্রোমো নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ভিডিও ঘিরেই বর্তমানে তোলপাড় চলছে বিনোদন অঙ্গনে। ঢালিউড কুইন অপু বিশ্বাসের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরানোর একটি আয়োজনে এক যুবক হঠাৎ করেই তাকে চুমু দিয়ে বসেন। এমন আকস্মিক ও রোমান্টিক ঘটনায় কিছুটা লজ্জা পেলেও মুচকি হেসে পরিস্থিতি সামলে নেন অপু। মুহূর্তেই দৃশ্যটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মনে তীব্র কৌতূহলের সৃষ্টি করেÑকে এই যুবক? শুরু হয় নতুন প্রেম ও বিয়ের গুঞ্জন। জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া সেই যুবকের নাম আদনান আজাদ। বহুমুখী প্রতিভার অধিকারী আদনান অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও বেশ পরিচিত। দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল আদনানের। সেখানে আদনানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। সেই সিনেমার পর অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডের শীর্ষ নায়িকায় পরিণত হলেও আদনান বড় পর্দায় নিয়মিত হতে পারেননি। এরপর শাকিব খানের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সব সময় আলোচনায় ছিলেন অপু। প্রাথমিকভাবে ভিডিওটি সামনে আসার পর ভক্ত ও নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন অপু বিশ্বাস বুঝি বাস্তবে আবারও বিয়ের পিঁড়িতে বসছেন। তবে দ্রুতই পরিষ্কার হয় যে, এটি কোনো ব্যক্তিগত সম্পর্কের ঘোষণা বা বাস্তব জীবনের কোনো বিয়ের অনুষ্ঠান নয়; বরং এটি পুরোটাই একটি প্রচারণামূলক ভিডিওর অংশ। মূলত দর্শকদের মধ্যে কৌতূহল ও উদ্দীপনা তৈরি করতেই সুকৌশলে এমন দৃশ্য ধারণ করা হয়েছিল। এর আগে কিছুদিন আগেই আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের বেশ কিছু ছবি প্রকাশ করে প্রথমবার আলোচনার জন্ম দিয়েছিলেন অপু বিশ্বাস। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে অপু বিশ্বাসের ভাষ্য, আদনান আজাদ ভবিষ্যতে বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এই প্রজেক্টের জন্য দেশের বাইরে থেকে একটি দক্ষ ও পেশাদার কলাকুশলী দল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। বর্তমানে এ বিষয়ে দুজনের মধ্যে নিয়মিত কথাবার্তাও চলছে। সব মিলিয়ে, এই ভাইরাল ভিডিওটি অপু ও আদনানের আসন্ন কোনো নতুন কাজের বা প্রজেক্টেরই নিখুঁত প্রচারণামূলক কৌশল বলে মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশনের জমি উদ্ধার করলো প্রশাসন

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯

কুয়েতে ইরানি হামলায় নিহত ১, বিমানবন্দর টার্মিনালও ক্ষতিগ্রস্ত

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৯, মামলা ৫৭

ফের বাড়লো সোনার গহনার দাম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে : ইরান

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত : সাফা কবির