Saturday , 17 October 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

আজ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা

প্রতিবেদক
admin
October 17, 2026 12:54 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে আজ শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। এই সিরিজটা শুধুমাত্র একটা সিরিজ নয় বরং এটিকে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও নিচ্ছে বাংলাদেশ। দীর্ঘ সাত বছর পর ফের কোনো ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে খেলেতে চলেছে বাংলাদেশ। শেষবার ২০১৯ সালে আয়ারল্যান্ডে ট্রফি উঁচিয়ে ধরেছিলো টাইগাররা। জাতীয় দলের কোনো টুর্নামেন্টে সেটিই ছিলো প্রথম শিরোপা জয় এবং এখন পর্যন্ত ওই একবারই। মাশরাফির নেতৃত্বে ডাব্লিনে সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনাল জিতেছিলো টাইগাররা। এবার ভেন্যু বদলালেও লক্ষ্যটা একই- শিরোপা জয়। আবুধাবির তীব্র গরম ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছেন লিটন-তাসকিনরা। পেস ও স্পিনের দারুণ ভারসাম্যে বোলিং আক্রমণ শক্তিশালী হলেও, টাইগারদের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে ব্যাটিংয়ে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ম্যাচের পর আগামী বুধবার শারজাহতে আফগানিস্তানের কোয়লিটি স্পিনারদের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা দুই দল খেলবে ফাইনাল। আগামী শুক্রবার ফাইনালে জিতে আরও এক শিরোপার দিকেই চোখ ফিল সিমন্সের শিষ্যদের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার কর্ণফুলী কমিউটার; চলছে রেললাইন সংস্কার

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

চট্টগ্রামে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল জব্দ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৪৫

সম্প্রীতির বার্তা দিলেন মন্দিরা চক্রবর্তী

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করতে সরকারের বহুমুখী উদ্যোগ

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী